বরিশালে ডিজেল, কেরোসিনের মূল্য বৃদ্ধি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২২, ০২:৩৪
  • 363 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২২, ০২:৩৪
  • 363 বার পঠিত
বরিশালে ডিজেল, কেরোসিনের মূল্য বৃদ্ধি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল

শামীম আহমেদ ॥ ডিজেল, কেরোসিন,পেট্রোল ও অকটেনের মূল্য বৃদ্ধি বাতিল করা সহ কৃষকের সারের মূল্য বৃদ্ধি না করার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও বাসদ বরিশাল জেলা কমিটি । আজ রোববার (৭) আগস্ট সকাল সাড়ে ১০ টায় নগরীর প্রান কেন্দ্র সদররোড এ কর্মসূচি পালন করে।

বরিশাল জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান, অধ্যক্ষ মোতালেব হাওলাদার,জাকির হোসেন,জাহাঙ্গির হোসেন চৌধুরী,আনিসুর রহমান সবুজ ও সম্্রাট মজুমদার প্রমুখ।

সমাবেশ শেষে পরে তারা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বেড় করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করে। অপরদিকে বরিশাল জেলা বাসদ সদররোডে একই দাবীতে বিক্ষোভ সমাবেশ করে ।

বক্তারা বলেন,সরকারের অযৌক্তিক এবং অমানবিক সিদ্ধান্ত জনগণ মানে না অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সিদ্ধান্ত বাতিল করতে হবে,একই সাথে কৃষকের সারের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ করে জ্বালানী খাতের সাথে জড়িত দুর্নীতিবাজ,লুটপাটকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তির নিশ্চিত করতে হবে। বক্তারা জনগণকে পূর্ণাঙ্গ রেশনিং এর আওতায় এনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করারও দাবি জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493