২৪ জন জেলে নিয়ে সাগরে দু’টি মাছ ধরা ট্রলার ডুবি, নিখোঁজ রয়েছে দুই জেলে

  • আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২২, ০৭:৫৩
  • 435 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২২, ০৭:৫৩
  • 435 বার পঠিত
২৪ জন জেলে নিয়ে সাগরে দু’টি মাছ ধরা ট্রলার ডুবি, নিখোঁজ রয়েছে দুই জেলে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ০৯ আগষ্ট।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোগসাগরে উত্তাল ঢেউয়ের তান্ডবে গভীর সমুদ্রে ২৪ জন জেলে নিয়ে দু’টি মাছ ধারা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে মো.সিদ্দিক (৫০) এবং সিরাজুল ইসলাম (৪৮) নামে দুই জেলে নিখোঁজ রয়েছে। বাকী ২২ জন জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অন্য একটি ট্রলারের জেলেরা মঙ্গলবার সকালে মৎস্যবন্দর মহিপুর আড়ৎ ঘাটে নিয়ে আসে। এদের মধ্যে আনোয়ার হোসেন নামের এক জেলেকে কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও উদ্ধারকৃত জেলেদের সূত্রে জানা যায়, সোমবার রাত তিনটার দিকে পায়রা বন্দরের শেষ ফেয়ার বয়া এলাকায় ঝড়ের কবলে পরে ২৪ জন জেলে নিয়ে এ ট্রলার দুটি ডুবে যায়। এসময় ডুবে যাওয়া ট্রলারের জেলেরা বয়া ধরে সাগরে ভাসমান অবস্থায় ছিলো। পরক্ষনে অন্য ট্রলারের জেলেরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। ডুবে যাওয়া ট্রলার দু’টি হলো পটুয়াখালীর রাঙ্গাবালী এলাকার এফ,বি সুজন ও মৌডুবী এলাকার মো.আনোয়ার হোসেন হাওলাদারের নামবিহীন একটি ট্রলার। তবে ২২ জেলে উদ্ধার হলেও নিখোজ রয়েছে সিরাজুল ও সিদ্দিক নামের দুই জেলে।

মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, বৈরী আবহাওয়ার কারনে বর্তামানে সাগর উত্তাল রয়েছে। বেশীর ভাগ ট্রলার আড়ৎঘাটে নোঙ্গর করা অবস্থায় আছে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।

 

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493