পরীমনির ছেলের নাম পছন্দ হয়নি তসলিমার

  • আপডেট টাইম : আগস্ট ১১ ২০২২, ০৫:০৩
  • 424 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১১ ২০২২, ০৫:০৩
  • 424 বার পঠিত
পরীমনির ছেলের নাম পছন্দ হয়নি তসলিমার

মা হয়েছেন অভিনেত্রী পরীমনি। বাবা হয়েছেন শরীফুল রাজ। শোবিজে যেমন বিষয়টি আলোচিত তেমনি শোবিজের বাইরেও এ নিয়ে কম চর্চা হচ্ছে না। বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনও পরীমনিকে নিয়ে কথা বললেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।

অধুনা অভিনয়শিল্পীরা তাদের সদ্য জন্ম নেওয়া শিশুদের চেহারা লুকাচ্ছেন, বিষয়টি নিয়ে তিনি বিরক্ত। তসলিমা নাসরিন নিজের বিরক্তি প্রকাশ করে বলেছেন, সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে বসে থাকবে না, তখন, হয়তো সেটা কয়েক বছর পর, দেখাবে।

পরীমনি নিজের সন্তানের ছবি প্রকাশ করায় ভালো লেগেছে জানিয়ে লেখিকা বলেন, পরীমনি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগল। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে।

নিজে একটি নাম নির্বাচন করেছেন উল্লেখ করে তসলিমা বলেন, তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তাঁর নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে ‘রাজ্য’ নয়, ডাকনাম রাখতাম ‘পরমানন্দ’। ভালো নাম ‘শাহীম মুহাম্মদ’ নয়, রাখতাম ‘পরমানন্দ প্রাণ’।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493