‘৬ দিন ধরে পানিতে ভাসছি, চুলাও জ্বলছে না’

  • আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২২, ০৫:০০
  • 402 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২২, ০৫:০০
  • 402 বার পঠিত
‘৬ দিন ধরে পানিতে ভাসছি, চুলাও জ্বলছে না’

‘ছয় দিন ধরে পানিতে ভাসছি। ঘরে চুলাও জ্বলছে না।
ঘরে রান্না করার মতন কিছুই নেই। আত্মীয়দের কাছ থেকে খাবার এনে কোনো মতে খাচ্ছি। আমাদের দুর্ভোগও কেউ দেখে না’।

এভাবে আক্ষেপের সঙ্গে কথাগুলো বলছিলেন বন্যাকবলিত এলাকার আমিনা বেগম। জোয়ারের পানিতে তার ঘর তলিয়ে গেছে। ছয় দিন ধরে পানিবন্দী এ পরিবারটি।

শুধু আমিনা বেগমই নয়, একই অবস্থা সালমা, রুমা ও জরিনা খাতুনের। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ভোলা সদরের রাজাপুর ইউনিয়ন। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

রোববার (১৪ আগস্ট) মেঘনার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এটি এ মৌসুমের সর্বোচ্চ। শনিবার যা ছিল ৯১ সেন্টিমিটার। লঘু চাপের প্রভাব এবং পূর্ণিমার কারণে নদ-নদীর পানি বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাজাপুর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডে বাসিন্দা নবী মাঝি ও মাসুমা বিবি জানান, আমরা ছয় দিন ধরে পানিতে ভাসছি, কেউ আমাদের খোঁজ-খবর নেয়নি। জোয়ারের পানিতে আমার সব ভাসাইয়া নিয়া গেছে।
পানিতে তলিয়ে গেছে মেদুয়া, কন্দকপুর, দাইয়া, শ্যামপুর, চর মোজাম্মদ আলী, সোনাপুর, বাহাদুর পুরসহ বিস্তীর্ণ এলাকা। সীমাহীন কষ্টে আছেন ওইসব এলাকার বাসিন্দারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, টানা ছয় দিনের জোয়ারের পানিতে রাচাপুর ও ধনিয়া ইউনিয়নের বেশিরভাগ এলাকা প্লাবিত। পুকুর ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় অনেকে আর্থিকভাবে লোকসানের মুখে পড়েছেন।

পিন্টু জমাদার বলেন, জোয়ারের আমার দুটি ঘর তলিয়ে গেছে। আমার প্রায় ছয় লাখ টাকার তেলাপিয়া, পাঙ্গাস ও চিংড়ি ভেসে গোছে। ভোলা সদর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজাম্মদ হাসানুজ্জামান জানান, মেঘনার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে বাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, জোয়ারে কিছু এলাকা প্লাবিত হয়েছে, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মাধ্যমে সহায়তা করার চিন্তা করছি। বাংলা নিউজ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581