এবার বরগুনার তালতলিতে ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২২, ০৫:৫৬
  • 414 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২২, ০৫:৫৬
  • 414 বার পঠিত
এবার বরগুনার তালতলিতে ১৪৪ ধারা জারি

বরগুনার তালতলীতে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বিএনপি’র একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২২ আগস্ট) দুপুরে তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সাদিক তানভীরের স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি কর্তৃক ২২ আগস্ট বিকেল ৩ টায় তালতলী মালীপাড়া সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন কর্মসূচি ঘোষণা করে। একই সময় নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির পদ বঞ্চিত নেতাকর্মীরা হাই স্কুল রোডের বটতলা মোড়ে পৃথক কর্মসূচি ঘোষণা করে। অন্যদিকে বড়বগী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ. লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী তালতলী সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উক্ত স্থানে আইন-শৃঙ্খলা বিঘ্নসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মালিপাড়া মাদ্রাসায় অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।আমরা যার কারণে আজকে অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর বলেন, ‘২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও বিএনপির ২ গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি দেয়া হয়েছে।এতে করে সংঘাতের আশঙ্কা রয়েছে এবং আইন শৃংখলা পরিস্হিতির অবনতির সম্ভবনা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493