ভোলায় ৪ হাজার ৩০০ লিটার সয়াবিন তেলসহ আটক ২

  • আপডেট টাইম : আগস্ট ২৫ ২০২২, ০৫:৪৫
  • 396 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৫ ২০২২, ০৫:৪৫
  • 396 বার পঠিত
ভোলায় ৪ হাজার ৩০০ লিটার সয়াবিন তেলসহ আটক ২

ভোলার ইলিশা থেকে অবৈধভাবে সয়াবিন তেল মজুদকারী দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৪ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কোস্ট গার্ডের দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা একটি অভিযান চালায়।
অভিযানকালে ভোলার ইলিশা ফেরী ঘাট এলাকা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ২৪ ব্যারেল (৪ হাজার ৩০০ লিটার) অবৈধ সয়াবিন তেল ও দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা ভোলার লালমোহনের লেছসকিনা গ্রামের বাসিন্দা।মুনিফ তকি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার তেল ও আটকদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581