বরিশালে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ॥ আহত অর্ধ শতাধিক

  • আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২২, ০৫:১৭
  • 314 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২২, ০৫:১৭
  • 314 বার পঠিত
বরিশালে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ॥ আহত অর্ধ শতাধিক

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামীলীগের দুটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। এতে অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ দবি করেছে।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল হোসেন খান অভিযোগ করে বলেন, রোববার বাকেরগঞ্জ শহরের তুলাতলা সেতুতে বিক্ষোভ সমাবেশ আহ্বান করা হয়। ওই সভা সফল করার জন্য শনিবার বিকালে গারুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে বিএনপির সভা চলছিল। বাকেরগঞ্জ শহর থেকে ১৫-২০টি মোটরসাইকেলের বহরে ছাত্রলীগ-যুবলীগের একদল নেতাকর্মী দেলোয়ার হোসেনের বাড়িতে সন্ধ্যা পৌনে ৬টার দিকে হামলা করে। তারা বিএনপি নেতাকর্মীদের বেধড়ক মারধর করে সভা পণ্ড করে দেয়। এতে কমপক্ষে ৩০জন নেতাকর্মী আহত হয়েছে।

উপজেরা বিএনপির সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম হামলার নেতৃত্ব দিয়েছেন। হামলায় তিনিসহ ইউনিয়ন বিএনপি সভাপতি মতলেব খান (৬০), বিএনপি নেতা মাহফুজ গাজী (৩৪), তোজম্বর হাওলাদার (৬০), স্বেচ্ছাসেবক দলের টিটু গাজী (৪০), ছাত্রদলের সজীব (২৫), সজল, সোহাদ হেমায়েত মৃধা, শাহ আলম মৃধা, ইউপি সদস্য ফারম্নক হাওলাদারসহ ৩০ জন আহত হয়েছেন।

ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বাকেরগঞ্জে বিএনপির দুইভাগে বিভক্ত। তারা নিজেদের মধ্যে মারমারি করেছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের মেহেন্দিগঞ্জে শনিবার রাতে বিএনপি নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাতারহাট বন্দর এলাকায় এই ঘটনা ঘটে।

কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ জানান, বিএনপির কেন্দ্র ঘোষিত রোববারের কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করে উপজেলা বিএনপি। একই স্থানে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিয়ে সন্ধ্যায় হামলা চালায়। হামলাকারীরা আসাদের সভাস্থল রাজলহ্মী সিনেমা হলের সামনে ককটেল বিস্ফোরণ করে। তারা উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম লাবুর ফার্মেসী, পৌর বিএনপি নেতা বাদশা আলমের দোকানে, দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে মারধর করে, পৌর বিএনপির সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী দিনুর বাড়িতে হামলা ও উপজেলার সম্পাদক গিয়াস উদ্দিন দিপেনের বাসায় হামলা করেছে।
তিনি জানান, হামলা ভাঙচুরের ঘটনায় ইউএনও ও থানা পুলিশকে তাৎক্ষণিক জানানো হয়। কিন্তু তারা কোন সহায়তা করছে না। বিএনপি নেতাকর্মীরা মারাত্মক আতঙ্কে আছে।

মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, সংসদ সদস্য পংকজ নাথের অনুসারী উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুর নেতৃত্বে হামলা ভাংচুর চালানো হয়।

অভিযুক্ত উপজেলা ভাইস চেয়ারম্যান ভুলু অবশ্য পাল্টা অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে। তিনি বলেন- আমরা কারও ওপর হামলা করিনি। আমরা মিছিল করে সিনেমা হলের সামনে থেকে আসার সময়ে বিএনপির নেতাকর্মীরা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। তারা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হামলা ভাঙচুরের কোন অভিযোগ পাইনি। তবে বিএনপির এক নেতার বাসার একটি গ্লাস ভেঙেছে বলে জেনেছি। আমি তাদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493