স্কুলে ক্লাস চলাকালে বজ্রপাত ॥ ২৫ শিক্ষার্থী আহত

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২২, ০৪:৫৫
  • 314 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২২, ০৪:৫৫
  • 314 বার পঠিত
স্কুলে ক্লাস চলাকালে বজ্রপাত ॥ ২৫ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং দড়িচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রঘাতে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত শুরু হয়। এসময় বিদ্যালয়ে পাঠদানরত বিভিন্ন শ্রেণির ওই সংখ্যক শিক্ষার্থী বজ্রঘাতে আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক দ্বিপক কুমার রায় জানান, সোমবার বেলা ১২টার দিকে স্কুলে ক্লাস চলাকালে বৃষ্টিপাত শুরু হয়, কয়েক মিনিটের মাথায় আকস্মিক বজ্রপাত ঘটে। বজ্রপাত বিদ্যালয়ের টিনশেড ভবনের ওপরে পড়লে এতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া অন্তত ২৫ ছেলে-মেয়ে আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার আব্দুল্লাহ আল মারুফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কারও অবস্থা গুরুতর নয়।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। কিন্তু কারও অবস্থা গুরুতর নয় এবং বড় রকমের কোনো দুর্ঘটনাও ঘটেনি।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493