জাপার ‘চিফ প্যাট্রন’ হচ্ছেন রওশন এরশাদ

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ১২:২২
  • 775 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ১২:২২
  • 775 বার পঠিত
জাপার ‘চিফ প্যাট্রন’ হচ্ছেন রওশন এরশাদ

জাতীয় পার্টির (জাপা) ‘চিফ প্যাট্রন’ করা হচ্ছে দলটির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদকে। আগামীকাল শনিবার জাপার নবম কাউন্সিলে এ বিশেষ পদটি সৃষ্টি করা হবে।
আজ শুক্রবার দুপুরে জাপার প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

জাপা মহাসচিব বলেন, ‘এবারের সম্মেলনে মূল আকর্ষণ এরশাদের স্ত্রী রওশন এরশাদকে ‘‘চিফ প্যাট্রন’’ নির্বাচিত করা হচ্ছে। দলে তার সম্মান থাকবে সর্বোচ্চ। মিটিং বা সাধারণ সভাসহ সবখানেই তার এই সম্মান থাকবে।’

জাপায় ‘সিনিয়র কো-চেয়ারম্যান’ পদে থাকা রওশন এরশাদের ‘চিফ প্যাট্রন’ হিসেবে দায়িত্ব কী হবে-এমন প্রশ্নে রাঙ্গা বলেন, ‘দলের সব ক্ষেত্রে রওশন এরশাদের অবস্থান দলের চেয়ারম্যানের উপরে থাকবে। এটি চেয়ারম্যান জি এম কাদেরই বলেছেন।’

দলে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের ক্ষমতা প্রসঙ্গে রাঙ্গা বলেন, ‘যত মিটিং হবে, তিনি তাতে সভাপতিত্ব করবেন। তবে রওশন এরশাদ যতদিন জীবিত থাকবেন, ততদিন তিনিই ‘‘চিফ প্যাট্রন’’ হিসেবে দায়িত্ব পালন করবেন।’

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘এখন থেকে দলের সিদ্ধান্ত এককভাবে কেউ দেবেন না। দলের প্রেসিডিয়াম সদস্য ও দলের কো-চেয়ারম্যান মিলে সিদ্ধান্ত দেবেন। চেয়ারম্যানও এককভাবে কোনো সিদ্ধান্ত দিতে চান না।’

নতুন পদ পাওয়ার পর জিএম কাদেরের সঙ্গে রওশন এরশাদের নেতৃত্বের দ্বন্দ্ব সৃষ্টি হবে কি না-এমন প্রশ্নে মহাসচিব বলেন, ‘এটি নিয়ে কোনো সমস্যা হবে না, বিরোধ হবে না। ‘‘চিফ প্যাট্রন’’, চেয়ারম্যান ও মহাসচিব মিলে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন।’

জাপা মহাসিচিব বলেন, ‘কাউন্সিলে চার-পাঁচ জনকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান পদে আনা হতে পারে। জাপার কাউন্সিলর ও ডেলিগেটদের মৌখিক ভোটে চেয়ারম্যান, কো-চেয়ার‌ম্যান, মহাসচিবসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নেতা নির্বাচন করা হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493