বেতাগি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২২, ২২:০৬
  • 332 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২২, ২২:০৬
  • 332 বার পঠিত
বেতাগি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সেই বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।বুধবার রাত ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ বাংলাদেশ ছাত্রলীগ বেতাগী উপজেলা শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।

জেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত সোমবার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের ১৫ সেকেন্ডের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রচার হলে তা চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ নিয়ে বুধবার বরগুনা সাংবাদিক ইউনিয়নে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন ভিডিওটি ভুয়া দাবি করে সংবাদ সম্মেলন করেন।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রেজাউল কবির রেজা জানান, বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।

তিনি আরও জানান, তার ইয়াবা সেবনের ভিডিওটি ভাইরাল হওয়ার আগ থেকেই আমরা এ কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493