বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২২, ২১:৫৯
  • 276 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২২, ২১:৫৯
  • 276 বার পঠিত
বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্বে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে ফাইনালে খেলার সঙ্গে সঙ্গে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিটও নিশ্চিত করলো বাংলাদেশ। শুক্রবার রাতে থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ১১ রানের জয় পায় বাংলাদেশের নারীরা।

এদিন আবুধাবিতে এদিন আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান তুলতে পারে তারা। এই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রান করে থাই নারীরা।

টস হেরে ব্যাট করতে নেমে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করে বাংলাদেশ। এর পর রানের গতি কমে যায়। ১৫ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৮ রান। পরে অভিজ্ঞ অলরাউন্ডার রোমানা আহমেদ চাপে পড়া দলকে টেনে তোলেন। তার ব্যাটিংয়ের সুবাদে শেষ ৫ ওভারে আর ২ উইকেট হারিয়ে ৪৫ রান যোগ করে বাংলাদেশ। অপরাজিত ইনিংসে রোমানা করেন ২৪ বলে ২৮ রান।

বাংলাদেশের দেওয়া ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রান করে থাই নারীরা। দলটির পক্ষে নাথাখাম চান্থাম একাই ৬৪ রান করেন।

এই জয়ে বাংলাদেশের নারীরা টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল। আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর বসবে।

বাছাইপর্বের ফাইনালে আগামী ২৫ সেপ্টেম্বর আয়ারল্যান্ড নারীদের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493