নগরীতে প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম গ্রেফতার

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ১৩:৩৩
  • 761 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ১৩:৩৩
  • 761 বার পঠিত
নগরীতে প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম গ্রেফতার

বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে আজ ঢাকায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম হিসেবে কর্মরত সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। প্রতারণার মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ছিলেন তিনি। ধৃত সাইদুল বরিশাল নগরীর কলেজ এলাকার মৃত আজহার উদ্দিনের পুত্র। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার এ এস আই বিধান বলেন, আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, আটক সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহান নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কে তাদের মালিকানাধীন ১৬ শতাংশ জমি বিক্রির উদ্দেশ্যে ওই এলাকার অ্যাডভোকেট এম এ জলিল এর সাথে ৮০ লক্ষ টাকা মূল্য নির্ধারণ করে বায়না চুক্তি সম্পন্ন করে এবং বিভিন্ন সময় জলিলের কাজ থেকে ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু সাইদুল ও তার স্ত্রী অ্যাডভোকেট জলিলের সাথে চুক্তি ভঙ্গ করে গোপনে অধিক মূল্যে অন্য ব্যক্তির কাছে ঐ জমি বিক্রি করে দেয়। পরবর্তীতে জলিল টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যাক্তিরা টাল-বাহানা করে বিধায় এডভোকেট জলিল বাদী হয়ে প্রতারনার অভিযোগে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় আদালতে মামলা দায়ের করে। মামলা দায়েরের দীর্ঘ চার মাস পর শুক্রবার গ্রেফতার হন সাইদুল ইসলাম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493