পশ্চিমবঙ্গে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় প্রবল স্রোতে ৮ জনের মৃত্যু

  • আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০২২, ০০:৩২
  • 290 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০২২, ০০:৩২
  • 290 বার পঠিত
পশ্চিমবঙ্গে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় প্রবল স্রোতে ৮ জনের মৃত্যু

গতকাল বুধবার ছিল দুর্গাপ্রতিমা বিসর্জনের দিন। এদিন সকালে প্রতিটি মণ্ডপে দেবী দুর্গার দশমীর বিহিত পূজা শেষে আনুষ্ঠানিকভাবে ধর্মীয় রীতি মেনে বিসর্জন দেওয়া হয় দুর্গাপ্রতিমা। এরপর বিভিন্ন নদী ও পুকুরঘাটে শুরু হয় ওই দুর্গাপ্রতিমার আনুষ্ঠানিক বিসর্জন বা নিরঞ্জন পর্ব। প্রতিমা বিসর্জনের সময় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে প্রাণ গেল আটজনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

গতকাল রাত নয়টার দিকে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে চলছিল দুর্গা বিসর্জন পর্ব। এদিন এখানে বৃষ্টি ছিল না। নদীও শান্ত ছিল। আর এরই পরিপ্রেক্ষিতে মালবাজারের বিভিন্ন বারোয়ারি পূজার প্রতিমাসহ এলাকার চা–বাগানের বিভিন্ন সর্বজনীন পূজার প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হয় মাল নদীর তীরে। সেখানে ভক্তরা বিভিন্ন ট্রাকে করে আনা দুর্গাপ্রতিমা নামিয়ে তা বিসর্জন দিচ্ছিলেন।

হঠাৎ এ সময় কাছের পাহাড় থেকে প্রবল বেগে পানি এসে জলোচ্ছ্বাস বা হড়কা বানে ভেসে যায় অনেকে। অনেকে আশ্রয় নেয় মাল নদীর মাঝখানে থাকা ছোট্ট একটি দ্বীপে। পরে অবশ্য দ্বীপে আশ্রয় নেওয়া লোকজনকে উদ্ধার করেন জলপাইগুড়ির পুলিশ এবং ভারতের দুর্যোগ মোকাবিলা দল বা এনডিআরএফেএর সদস্যরা।

সর্বশেষ খবরে আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে এ দুর্যোগের মুখে পড়া আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভেসে যাওয়া ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মালবাজার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আরও বহু মানুষ তীব্র স্রোতে ভেসে গেছে।

জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু বলেছেন, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভাটির দিকে তল্লাশি অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493