টানা তিন হারে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

  • আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২২, ০৩:২০
  • 285 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২২, ০৩:২০
  • 285 বার পঠিত
টানা তিন হারে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে টাইগাররা হেরেছে ৪৮ রানে। নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে ১৬০ রান তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ।

রান তাড়ায় বাংলাদেশের হয়ে একাই লড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর ইনিংসে ছিল একটি ছক্কা ও তিনটি চার। লিটন দাস ও সৌম্য সরকার দুজনই করেছেন ২৩ রান। ১১ রান এসেছে ওপেনার নাজমুল শান্তর ব্যাট থেকে।

কিউইদের পক্ষে ২৪ রানে তিন উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। এছাড়া টিম সাউদি ও মাইকেল ব্রেসওয়েল দুটি করে উইকেট পেয়েছেন।

এর আগে, বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে কিউইরা। গ্লেন ফিলিপস মাত্র ২৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৪০ বলে ৬৪ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। অপর ওপেনার ফিন অ্যালেনের সংগ্রহ ১৯ বলে ৩২।

ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। তাই ফাইনালে খেলার আর কোনো সম্ভাবনা রইলো না সাকিবদের। পাকিস্তান তিন ম্যাচে দুটিতে জিতেছে, আর ৪ ম্যাচে কিউইদের জয় তিনটি। শুক্রবার ফাইনালে লড়বে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493