হিজলায় পুলিশের ওপর হামলা: ৩১২ জেলের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২২, ০৬:২৩
  • 259 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২২, ০৬:২৩
  • 259 বার পঠিত
হিজলায় পুলিশের ওপর হামলা: ৩১২ জেলের বিরুদ্ধে মামলা

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা ও পুলিশসহ ২০ জন আহত হওয়ার ঘটনায় ৩১২ জন জেলের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে হিজলা থানার এসআই ফরিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বাদী এসআই ফরিদুল ইসলাম জানান, জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশসহ ২০ জন আহত হওয়ার ঘটনায় ১২ জন নামধারী ও অজ্ঞাতনামা ৩০০ জন জেলেকে আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া ও হামলা চালিয়ে জখমের অভিযোগ আনা হয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিঞা জানান, বৃহস্পতিবার সকালে হিজলার গৌরাব্দি ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের হামলার শিকার হন পুলিশসহ অভিযানে যাওয়া ২০ জন। হামলার পর নাম উল্লেখ করা ৯ আসামিকে গ্রেপ্তার, একটি ট্রলার ও ১০০ মিটার জাল উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493