স্টয়নিসের অবিশ্বাস্য ব্যাটিং ॥ উড়ে গেল শ্রীলংকা

  • আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২২, ০৮:৪২
  • 238 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২২, ০৮:৪২
  • 238 বার পঠিত
স্টয়নিসের অবিশ্বাস্য ব্যাটিং ॥ উড়ে গেল শ্রীলংকা

মার্কাস স্টয়নিসের অবিশ্বাস্য ব্যাটিংয়ে উড়ে গেল শ্রীলংকা। ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে সাবধানী ব্যাটিং করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।
৪.১ ওভারে দলীয় ২৬ রানে ফেরেন ওয়ার্নার। এরপর মিসেল মার্সকে সঙ্গে নিয়ে ২৬ বলে ৩৪ রানের জুটি গড়েন ফিঞ্চ। ১৭ বলে ১৮ রান করে ফেরেন মিচেল মার্স।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৬ বলে সংগ্রহ করেন ২২ রান। এরপর চোটাক্রান্ত হওয়ায় নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।
এরপর ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন মার্কাস স্টয়নিস। তিনি ১৮ বলে চার বাউন্ডারি আর ৬টি ছক্কার সাহায্যে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন। তার ব্যাটে ভর করেই ২১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার কুশল মেন্ডিসের উইকেট হারানো দলটিকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করে যান পাথুম নিশাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। দ্বিতীয় উইকেটে তারা ৫৮ বলে ৬৯ রানের জুটি গড়েন।
এরপর মাত্র ৩৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে লংকানরা। ২৩ বলে ২৬ রান করেন ক্যাচ তুলে দিয় ফেরেন ধনঞ্জয়া ডি সিলভা। নিজের ভুলে রানআউট হয়ে ফেরেন তরুণ ওপেনার নিশাঙ্কা। তিনি ৪৫ বলে ৪০ রান করেন।
ডি সিলভা এবং নিশাঙ্কা আউট হওয়ার পর ভানুকা রাজাপক্ষে, অধিনায়ক দাসুন শানাকা আর ওয়ানেন্দু হাসারাঙ্গা ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি। তারা যথাক্রমে ৭, ৩ ও ১ রান করে আউট হন।
দুই উইকেট পতনের পর ১১.৩ ওভারে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেন চারিথ আসালঙ্কা। তার ২৫ বলের গড়া ৩৮ রানের ইনিংসে ভর করে শেষপর্যন্ত ৬ উইকেটে ১৫৭ রান তুলতে সমর্থ হয় শ্রীলংকা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493