হিরো আলমকে থানায় তলব

  • আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২২, ০৫:০৭
  • 315 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২২, ০৫:০৭
  • 315 বার পঠিত
হিরো আলমকে থানায় তলব

বগুড়ার নন্দীগ্রামের এক সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি দেয়ার ঘটনায় জিডির পর হিরো আলমকে থানায় তলব করা হয়। জানা যায়, ‘হিরো আলমকে শেষবার সতর্ক করেছেন নুসরাত’ গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ করেন স্থানীয় সাংবাদিক এমদাদুল হক। সংবাদ প্রকাশের পর গত ২৭ জুলাই এমদাদুল হককে মুঠোফোনে হুমকি দেন হিরো আলম। হুমকির একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে গত ৩০ জুলাই তার বিরুদ্ধে জিডি করেন স্থানীয় সাংবাদিক এমদাদুল হক। সাংবাদিক এমদাদুলের করা সেই জিডি তদন্তের প্রয়োজনে বুধবার (২৬ অক্টোবর) বিকালে হিরো আলম বগুড়ার নন্দীগ্রাম থানায় আসেন। থানায় হাজির হয়েই তিনি জিডির বিষয়ে আপসের প্রস্তাব দেন। সাংবাদিক এমদাদুল হক বলেন, হিরো আলম থানায় এসে আমাকে আপসের প্রস্তাব পাঠান। আমি তার সঙ্গে মীমাংসা করব না। আমি তার আইনগত শাস্তি চাই।
নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, হিরো আলমকে তদন্তের স্বার্থে থানায় ডাকা হয়েছিল। কিন্তু তিনি আমার কাছে আপসের কথা বলেন। তবে অনেকেই আপসের কথা বলছিলেন। বাদী এবং বিবাদী যদি আপস করেন- সেটা ভিন্ন বিষয়। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি আনোয়ার হোসেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্ত্তী, জিডির তদন্তকারী কর্মকর্তা এটিএম রফিকুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েলসহ আরো কয়েকজন। এ বিষয়ে কথা বলতে একাধিকবার হিরো আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581