নাজিরপুর বিএনপির সভাপতিসহ ৫ নেতা কারাগারে

  • আপডেট টাইম : নভেম্বর ১০ ২০২২, ০৫:৩৪
  • 272 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১০ ২০২২, ০৫:৩৪
  • 272 বার পঠিত
নাজিরপুর বিএনপির সভাপতিসহ ৫ নেতা কারাগারে

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির সভাপতি নজরুল ইসলাম খানসহ ৫ নেতার জামিন না মঞ্জুর করে কারাগার পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার পিরোজপুর জেলা দায়রা জজ আদালতে তাদের জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. মুহিদ উজ্জামান জামিন না মঞ্জুর করে এই আদেশ দেন।

জামিন না মঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন নাজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা ট্যাক্স বারের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুলাল, নাজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম পলাশ ও সাবেক সদস্য হিরুয়ার রহমান মোল্লা।

আসামি পক্ষের আইনজীবী খায়রুল বাসার শামীম জানান, ওই দিন সকালে ৫ জন আসামি জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানের নির্দেশ দেন। এর আগে এই আসামিরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। আগাম জামিনের মেয়াদ শেষে আজ তাদের জামিনের শুনানির দিন ধার্য ছিল।

উল্লেখ্য, কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৬০ নেতাকর্মী আহত হয় এবং উপজেলা বিএনপির অফিস ভাঙচুর করা হয়। পরে উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর ফকির বাদী হয়ে বিএনপির শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ে আরও দুই শতাধিক জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493