আর্জেন্টিনার সামনে আজ মেক্সিকো-পরীক্ষা

  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২২, ০০:১০
  • 211 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২২, ০০:১০
  • 211 বার পঠিত
আর্জেন্টিনার সামনে আজ মেক্সিকো-পরীক্ষা

দি বরিশাল ডেস্ক।। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর আর্জেন্টিনার সামনে আজ মেক্সিকো-পরীক্ষা। উত্তর আমেরিকার এই দেশটি প্রতিপক্ষ হিসেবে কতটা কঠিন হবে আলবিসেলেস্তেদের জন্য?

ফিফা র্যাংকিংয়ের হিসেবে আর্জেন্টিনা বেশ এগিয়ে থাকলেও মেক্সিকো একদম দুর্বল প্রতিপক্ষ নয়। আর্জেন্টিনার র্যাংকিং ৩, অন্যদিকে মেক্সিকোর ১৩।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ১৭ ম্যাচ খেলে ১১ জয় আর ৬ ড্র নিয়ে অপরাজিত ছিল। অন্যদিকে মেক্সিকো ১৪ ম্যাচের মধ্যে জিতেছে ৮টি, ড্র ৪ ম্যাচ এবং হার দুটিতে।

মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য আর্জেন্টিনার ধারেকাছেও নেই মেক্সিকো। দুই দল ম্যাচ খেলেছে ৩৫টি। এর মধ্যে আর্জেন্টিনার জয় ১৬টিতেই, ড্র ১৪ ম্যাচ। বাকি ৫ ম্যাচ জিতেছে মেক্সিকো।

তবে বিশ্বকাপে এর আগে আর্জেন্টিনাকে একবারও হারাতে পারেনি মেক্সিকো। তিনবার দেখা হয়েছে দুই দলের, তিনবারই জিতেছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০১০ বিশ্বকাপে শেষ ষোলোতে মেক্সিকোকে ৩-১ গোলে হারায় আর্জেন্টাইনরা।

আর দুই দলের সবশেষ দেখা হয়েছিল প্রীতি ম্যাচে। ২০১৯ সালের সেপ্টেম্বরে সে ম্যাচে লতারো মার্টিনেজের হ্যাটট্রিকে মেক্সিকানদের ৪-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493