কুয়াকাটা-পাবনা বাস থেকে’ ৪৮ কচ্ছপ উদ্ধার

  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২২, ০৫:৩৭
  • 211 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২২, ০৫:৩৭
  • 211 বার পঠিত
কুয়াকাটা-পাবনা বাস থেকে’ ৪৮ কচ্ছপ উদ্ধার

বিআরটিসি পরিবহন থেকে ৪৮টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপগুলো অবমুক্ত করেছে এনিম্যাল লাভারস অব পটুয়াখালীর সংগঠনের সদস্যরা।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার রিসোর্স সেন্টার সংলগ্ন বহালগাছিয়া খালে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। এর আগে শনিবার সকাল সাড়ে ৫টার দিকে কলাপাড়া পৌর শহরের চৌরাস্তা বাসস্ট্যান্ডে বিআরটিসি পরিবহনে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।

এনিম্যাল লাভারস অব পটুয়াখালী সংগঠনের কলাপাড়া উপজেলার টিম লিডার রাকায়েত আহসান জানান, বস্তায় করে এসব কচ্ছপ কুয়াকাটা থেকে বিআরটিসি বাসে পাবনা নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। তবে বহনকারী কাউকে শনাক্ত করা যায়নি।

তিনি আরো বলেন, আগে এসব কচ্ছপ কুয়াকাটা থেকে বেনাপোলের পরিবহনগুলোতে পাচার করা হতো। বেনাপোলের গাড়িতে নিয়মিত অভিযান পরিচালনা করায় বিকল্প পথে কচ্ছপ পাচার করা হচ্ছিল।

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, উদ্ধারের পরে ৪৮টি সুন্ধি কচ্ছপ পটুয়াখালী বন বিভাগে নিয়ে আসা হয়। বিরল প্রজাতির এসব কচ্ছপ ৭০০ গ্রাম থেকে এক কেজি ওজনের। পটুয়াখালী সদর উপজেলার রিসোর্স সেন্টার সংলগ্ন সরকারি খালে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে।

পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংগঠনটিকে আমরা বন্য প্রাণী সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। এরই ফলে তারা বিভিন্ন জায়গা থেকে বন্দি বন্য প্রাণী উদ্ধার করে অবমুক্ত করতে বন বিভাগকে সহায়তা করে। ’ 

তিনি আরো বলেন, ‘পরিবেশের জন্যই বন্য প্রাণী ও পাখি সংরক্ষণ করা দরকার। বনের পাখি শিকার করলে আইন অনুযায়ী কী শাস্তি আছে এবং পরিবেশের ওপর কী প্রভাব পড়ে, এই সংগঠন প্রত্যন্ত এলাকায় আমাদের এই বার্তা পৌঁছে দিচ্ছে। ’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493