ঝালকাঠিতে বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা

  • আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২২, ২১:১৪
  • 297 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২২, ২১:১৪
  • 297 বার পঠিত
ঝালকাঠিতে বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা

দি বরিশাল ডেস্ক।। ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকায় আওয়ামী লীগের ওপর বোমা হামলার অভিযোগে বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস ফরাজি এ মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খানের বাড়িতে দাওয়াত খেয়ে ফিরছিলেন ১০-১২ জন নেতাকর্মী। তখন পিংড়ি স্কুল এলাকায় পৌঁছলে লোকজন জড়ো অবস্থায় দেখেন। রাতে এতো লোক দেখে কাছে গিয়ে জানতে চান কি হয়েছে। তখন তাদের অনেক গালমন্দ ও মারধর শুরু করে জমাটবাধা লোকেরা। এ অবস্থায় তারা সেখান থেকে বেড়িয়ে যেতে নিলে তাদের উদ্দেশ্যে করে পেছন থেকে পরপর তিনটি বোমা নিক্ষেপ করে।

মামলার আসামি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বলেন, একদম মিথ্যা গায়েবি একটা মামলা করা হয়েছে। বিএনপির সভাপতি-সম্পাদকসহ তারা অনেকেই এলাকায় নেই। এমন কোনো ঘটনা ঘটেছে বলে পিংড়ির কোনো মানুষের জানা নেই।

মামলার বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা বলেন, মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সূত্র: জাগোনিউজ২৪

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493