পটুয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০১৯, ০৯:৩৫
  • 1117 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০১৯, ০৯:৩৫
  • 1117 বার পঠিত
পটুয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মোনায়েম সাদ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান চৌধুরী পিপিএম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ তৈয়বুর রহমান, বিএমএ সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম, দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা।

আরও বক্তব্য রাখেন সাংবাদিক জালাল আহমেদ, মেরী স্টোপ এর প্রতিনিধি মোঃ আবু ইমরান।জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও অগ্রগতি সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার বালা। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও, সাংবাদিকসহ ৭০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

আগামী ১১ জানুয়ারী শনিবার সারাদেশের ন্যায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন কার্যক্রমের অংশ হিসাবে পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ১,৮২৭টি কেন্দ্রে ৩,২৪৮ জন স্বেচ্ছাসেবক ৬-১১ মাস বয়সী ২৫,৭০১ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ্য়ঁড়ঃ;এ্য়ঁড়ঃ; ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ২০ হাজার ৩৪৪ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়নো হবে বলে জানান সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493