বরিশাল ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে মহর্রম, ১৪৪৮ হিজরি
নদীর পাড়ে মাটি আঁকড়ে পড়ে আছেন চিত্রনায়ক জায়েদ খান। কাদা মাখা শরীর, পরণে লুঙ্গি আর সাদা টিশার্ট, গলায় আছে মাদুলি। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই একটি শেয়ার করেছেন এই নায়ক।
এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইহা একটি শীতের সকাল অব পিরোজপুর।’
ছবিটিকে ঘিরে ফেসবুক ব্যবহারকারীরা নানা উৎসুক মন্তব্য করেছেন। সেসব মন্তব্যের প্রতি উত্তরে জায়েদ লিখেছেন, এটি ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ের স্থিরচিত্র।
জায়েদ খান জানান, এই সিনেমায় তিনি একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন। এর আগে যখন এই ছবির শুটিং করছিলেন তখন তার বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তারা নেই। এ জন্য তার মন ভালো নেই।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। এই সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হাসান।