বরিশাল নগরীতে ১১ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন

  • আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২২, ০৭:০২
  • 222 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২২, ০৭:০২
  • 222 বার পঠিত
বরিশাল নগরীতে ১১ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন

দি বরিশাল ডেস্ক ।। বরিশাল সিটি কর্পোরেশনের এনেক্স ভবন থেকে পরিচালিত নগরবাসীর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ১১ দিন বন্ধ থাকবে। ১ জানুয়ারি থেকে পুনরায় এ কার্যক্রম সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে পরিচালিত হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল ক্লাব প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মেয়র বলেন, নগরবাসীর ভোগান্তির কথা মাথায় রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম এখন থেকে নিজ নিজ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে করার উদ্যোগ গ্ৰহণ করা হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য যাতে নগরবাসীকে সিটি কর্পোরেশন পর্যন্ত না আসতে না হয় সেজন্য প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের কম্পিউটারে এই সার্ভার দিয়ে দেওয়া হবে। এজন্য এই ৮-১০ দিন সময় লাগবে। যদি সম্ভব হয় এর আগেও হয়ে যেতে পারে।

মেয়র আরো বলেন, ৩০ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশাপাশি সংরক্ষিত আসনের ১০ জন মহিলা কমিশনাররাও তাদের কার্যালয় থেকে এই কার্যক্রম পরিচালনা করবেন। ফলে এখন থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফরম পূরণ থেকে শুরু করে টাকা জমা দেওয়া সব কিছুই স্ব-স্ব ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও আয়শা তৌহিদ লুনাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493