অশ্লীল ছবি-ভিডিও করে ব্ল্যাকমেইল, তরুণীসহ আটক ৩

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২২, ০৭:৩৩
  • 218 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২২, ০৭:৩৩
  • 218 বার পঠিত
অশ্লীল ছবি-ভিডিও করে ব্ল্যাকমেইল, তরুণীসহ আটক ৩

বরিশাল: জিম্মি করে অশ্লীল ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে এক তরুণীসহ তিন যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশালের রুপাতলী সদর দফতরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৮’র অধিনায়ক লেফটেন্যান্ট মো. শহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। জানান, সরকারি চাকরি থেকে অবসরের পর পেনশনের টাকা তুলে ব্যাংকে রেখেছিলেন পটুয়াখালীর বাউফল থানাধীন মাছপাড়া এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৬৩)। টাকার কথা শুনে তার কাছ থেকে বিভিন্ন কারণে বাউফল উপজেলার বিপাশা এলাকার বাসিন্দা মো. সাকিব হোসেন ওরফে শুভ (২২), মো. নাহিদ হোসেন (২০) ও মিলা আক্তার (২৩) টাকা দাবি করতেন।

কিন্তু তিনি টাকা না দেওয়ায় ওই দুই তরুণ ও তরুণী ক্ষিপ্ত হয়ে রফিকুলের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেন। পরিকল্পনার অংশ হিসেবে গত ৬ অক্টোবর সন্ধ্যায় মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় শেষে বাড়িতে ফেরার পথে তারা রফিকুলকে তুলে নেন। দেশিয় অস্ত্র প্রদর্শন করে তাকে হত্যার ভয় দেখিয়ে একটি বাগানে নিয়ে যান তারা। সেখানে তার বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ওই তিনজন। এ ছাড়া ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়ে ১০ অক্টোবরের মধ্যে দশ লাখ টাকা দিতে বলেন। টাকা না দিলে ইন্টারনেটে ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ারও ভয় দেখানো হয় রফিকুলকে।

এরপরও রফিকুল ইসলাম টাকা দিতে অস্বীকার করায় ওই তিন তরুণ-তরুণী তার ছেলে মো. রাব্বিকে (২৫) হত্যার হুমকি দেয়। একই সঙ্গে রফিকুলের ছবি-ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলেও জানান। পরে গত ১০ অক্টোবর বাউফলের একটি ব্যাংকে বসে শুভকে পাঁচ লাখ ও নাহিদকে তিন লাখ টাকা দেন রফিকুল। এরপর তিনি ভয়ে পরিবারসহ পটুয়াখালী সদরে নিজের শ্বশুরবাড়িতে অবস্থান নেন।

পরবর্তীতে গত ১৪ ডিসেম্বর র‌্যাবের পটুয়াখালী ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে ওই তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সেটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযোগের সত্যতাও প্রমাণ করেন তদন্তকারীরা। এরই ধারাবাহিকতায় প্রথমে অভিযোগ পত্রে উল্লেখিত দুই অভিযুক্ত মো. নাহিদ হোসেন ও মোসা. মিলা আক্তারকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য অনুসরণ করে শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকা থেকে শুভকে আটক করে র‌্যাব-১০। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাব-৮’র অধিনায়ক লেফটেন্যান্ট মো. শহিদুল ইসলাম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493