বাংলাদেশের স্বপ্ন শেষ

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২২, ২৩:৫২
  • 216 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২২, ২৩:৫২
  • 216 বার পঠিত
বাংলাদেশের স্বপ্ন শেষ

রাতভর রোমাঞ্চের অপেক্ষা। সকালের শিশিরেও জমা হলো স্বপ্ন।

সময় গড়ালো, আউট হলেন জয়দেব উনাদকাট-ঋষভ পন্থ। সাকিব আল হাসান উইকেট নিলেন, মেহেদী হাসান মিরাজও।

আশার আলোর উজ্জ্বলতা বাড়লো আরেকটু। শনিবারের শেষ বিকেলে স্বপ্নের তৈরি হয়েছিল ক্রিকেটারদের চঞ্চলতায় চড়ে।

ভারতের প্রথম সারির চার ব্যাটারকে ফিরিয়ে সাকিবরা দেখাচ্ছিলেন জয়ের স্বপ্নও। চতুর্থ দিনের ১২তম মিনিটে জয়দেব উনাদকাট যখন ফিরলেন, অথবা এর মিনিট ষোলো পর ঋষভ পন্থ; স্বপ্নের সাগরে ডুবে থাকাই তো ছিল স্বাভাবিক। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়!

কিন্তু হলো না তা। অষ্টম উইকেট জুটিতে ৬৯ রান যোগ করে ভারতকে জিতিয়েই মাঠ ছাড়লেন রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আয়ার। বাংলাদেশের স্বপ্নের শেষ হলো হারের বেদনায়।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকরা প্রথম ইনিংসে ২২৭ রান করার পর ভারত করে ৩১৪ রান। বাংলাদেশ পরের ইনিংসে ২৩১ রান করলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493