জাহাজের তলা ফেটে মেঘনায় ছড়াচ্ছে ১১ লাখ লিটার ডিজেল

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২২, ০৪:১৩
  • 210 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২২, ০৪:১৩
  • 210 বার পঠিত
জাহাজের তলা ফেটে মেঘনায় ছড়াচ্ছে ১১ লাখ লিটার ডিজেল

ভোলার মেঘনা নদীতে এসভি সাগর নন্দিনী-২ নামের একটি ডিজেলবাহী জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা ১২ জন নাবিকসহ সবাইকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ রোববার ভোর রাতে মেঘনা নদীর তুলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পদ্মা অয়েল কোম্পানির ১১ লাখ লিটার ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে এসভি সাগর নন্দিনী-২ নামের জাহাজটি চাঁদপুর যাচ্ছিল। এ সময় নদীর মাঝখানে নোঙর করে রাখা অপর একটি কার্গোর সঙ্গে ধাক্কা লাগলে জাহাজটির তলা ফেটে যায়। পরে ধীরে ধীরে জাহাজটি ডুবে যায়।

কোস্টগার্ড জানিয়েছে, ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে এসভি সাগর নন্দিনী-২ এর সঙ্গে মাঝ নদীতে নোঙর করা আরেকটি কার্গোর ধাক্কা লাগে। এতে ডিজেলবাহী জাহাজটির তলা ফেটে যায়। তেল ছড়িয়ে পড়ে নদীতে।খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে উদ্ধার করে বলে জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশের একটি দল তেল অপসারণের চেষ্টা চালাচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493