প্রাথমিকের অধিকাংশ বই আসেনি, মাধ্যমিকের এসেছে অর্ধেক

আগৈলঝাড়ায় ১লা জানুয়ারী শিক্ষার্থীদের হাতে বই পৌছানো নিয়ে শঙ্কা

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২২, ০৬:৪৭
  • 174 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২২, ০৬:৪৭
  • 174 বার পঠিত
আগৈলঝাড়ায় ১লা জানুয়ারী শিক্ষার্থীদের হাতে বই পৌছানো নিয়ে শঙ্কা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃএক সপ্তাহ পরেই নতুন বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বই বিতরনের কথা থাকলেও বই পাওয়া নিয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে শংকা। প্রাথমিকের অধিকাংশ বই এখনও আসেনি ও মাধ্যমিকের এসেছে অর্ধেক।

অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ২২হাজার ২শত ৩৬ সেট নতুন বই চাহিদার বিপরীতে পাওয়া গেছে প্রায় ৪হাজার সেট বই। এর মধ্যে প্রাক প্রাথমিকে ৩হাজার ৭শত সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে। প্রথম শ্রেনীর ৩হাজার ৬শত ৮০ সেট চাহিদার বিপরতীতে শুধু মাত্র বাংলা ও ইংরেজী বই এসেছে। গনিতের কোন বই এখনও আসেনি।
দ্বিতীয় শ্রেনীর ৩হাজার ৭শত ৭৬ সেট চাহিদার বিপরতীতে শুধু মাত্র ইংরেজী বই পাওয়া গেছে। বাকী বিষয়ের কোন বই এখনও আসেনি। তৃতীয় শ্রেনীর চাহিদা ৩হাজার ৭শত ৩০ সেট, চতুর্থ শ্রেনীর চাহিদা ৩ হাজার ৮শত ৫০সেট ও পঞ্চম শ্রেনীর চাহিদা ৩হাজার ৫শত সেট বইয়ের মধ্যে কোন বই এখনও পৌছায়নি প্রাথমিক শিক্ষা অফিসে।

অপরদিকে ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩হাজার ৬শত সেট নতুন বই চাহিদার বিপরতীতে পাওয়া গেছে ৮হাজার ৫শত ৫০সেট বই। এর মধ্যে ষষ্ঠ শ্রেনীর চাহিদা ৩ হাজার ৫শত সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে। সপ্তম শ্রেণীর চাহিদা ৩হাজার ৩শত ৫০শত সেট বইয়ের মধ্যে এখনও কোন বই আসেনি। অষ্টম শ্রেণীর চাহিদা ৩ হাজার ৩শত ৫০শত সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে। নবম শ্রেণীর চাহিদা ৩হাজার ৫শত সেট বইয়ের মধ্যে অর্ধেক বই এসেছে। বাকী বই কবে আসবে তা নিশ্চিত করে বলতে পারেনি শিক্ষা অফিস।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত সাংবাদিকদের বলেন, আমি আশাবাদী ঠিকাদারী প্রতিষ্ঠান ১লা জানুয়ারীর পূর্বে বাকী সকল বই পৌছে দিবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493