ভোলার মেঘনা নদীতে তেলবাহী জাহাজ ডুবি

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২২, ০৭:৫১
  • 244 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২২, ০৭:৫১
  • 244 বার পঠিত
ভোলার মেঘনা নদীতে তেলবাহী জাহাজ ডুবি

ভোলা সংবাদদাতা।। ভোলার মেঘনা নদীর তুলাতুলি এলাকায় সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে। চট্রগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া জাহাজটি আজ রবিবার ভোর ৪ টার দিকে অন্য একটি পন্যবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।

এসময় বালুবাহী একটি বল্কহেড ডুবে যাওয়া জাহাজের ১৩ ক্রুকে জীর্বিত উদ্ধার করে। জাহাজ ডুবিতে তেলসহ অন্তত: ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উদ্ধার হওয়া জাহাজের ক্রুরা জানান, গতকাল শনিবার তারা চট্টগ্রাম বন্দর থেকে ৯ শ’ টন অকটেন ও ডিজেল নিয়ে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশ্যে রওনা হয়। রবিবার ভোর ৪ টার দিকে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর তুলাতুলি এলাকায় আসলে পেছন থেকে আরেকটি জাহাজ তাদের জাহাজটিকে ধাক্কা দেয়। এতে সাগর নন্দিনির ইঞ্জিন রুমের একটি অংশ ছিঁদ্র হয়ে পানি ডুকে ডুবে যায়। এসময় তাদের ডাক চিৎকারে পাশে থাকা একটি বল্কহেড ডুবে জাহাজের ক্রুদের সবাইকে জীর্বিত উদ্ধার করে। এসময় ডুবে যাওয়া জাহাজের বেশ কিছু তেল স্থানীয় জেলেরা নিয়ে গেছে বলে জানিয়েছেন তারা।

এদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে তারা সকালের দিকে ঘটনাস্থলে একটি দল পাঠায়। স্থানীয় জেলেরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চলে যায়। জাহাজটিকে উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581