লোকাল বাসে কেন হেলপার সাফা কবির!

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২২, ০৯:১৪
  • 259 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২২, ০৯:১৪
  • 259 বার পঠিত
লোকাল বাসে কেন হেলপার সাফা কবির!

দি বরিশাল ডেস্ক।। মেরুন-হলুদ সালোয়ার কামিজ পরে বাসের গেটে দাঁড়িয়ে আছেন সাফা কবির। যাত্রীদের বাসে ওঠার ডাক দিচ্ছেন। তার পায়ে স্যান্ডেল, গলায় ঝুলছে কাপড়ের ভ্যাটিনি ব্যাগ। চেহারার উজ্জ্বলতা নেই। হাতে আঙুলে ১০, ২০, ৫০, ১০০ টাকার নোট। বোঝা যাচ্ছে সাফা বাসের হেলপার।

কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা গেল, জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবারের মতো বাসের হেলপার ও কনট্রাকটরের চরিত্র করছেন। তাকে এভাবে দেখা যাবে আলোক হাসানের পরিচালনায় ‘জীবন যেখানে যেমন’ নাটকে। ঢাকার বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ করেছেন সংশ্লিষ্টরা।

পরিচালক জানান, ২০২১ সালের ১৯ ডিসেম্বর ‘বাসের হেলপারি করি, খারাপ কাজ তো করি না’ শিরোনামে ভাবনা আক্তার নামে এক নারীর প্রতিবেদন প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। করোনাকালীন নারীর সংগ্রাম করে লড়ে যাওয়ার ওই খবর ভীষণভাবে নাড়া দিয়েছিল সবাইকে।

তখনই নির্মাতা আলোক প্ল্যান করেন অনুপ্রেরণার এই গল্পটি পর্দায় তুলে ধরবেন। তিনি ধরে নিয়েছেন, এই গল্পটি নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত।

আলোক হাসান বলেন, সচরাচর বাসে নারীদের সহকারী হিসেবে দেখা যায় না। বিআরটিসি কর্তৃপক্ষের এমন উদ্যোগ আমাকে অনুপ্রাণিত করেছে স্ক্রিনে তুলে ধরার জন্য। এই গল্প যেন ছড়িয়ে যায়, এটা আমাদের দেশের সংগ্রামী নারীদের যেমন উৎসাহ যোগাবে তেমনি নারীদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহসের চিহ্ন হিসেবে বিবেচিত হবে। ভাবনা নামে সেই নারী তার সংগ্রামের গল্প থেকে নাটক নির্মাণের বিষয়টি অবগত।

‘জীবন যেখানে যেমন’-এ বাসের হেলপার চরিত্রটিও সাফা কবিরের বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, আমরা শিল্পীরা যারা নাটকে অভিনয় করি, তারা কেবল শুধুই নাটক করার জন্য করি না। চরিত্রগুলো সমাজের কথা বলে। নতুন এই কাজটির মাধ্যমে সমাজে একটি ইতিবাচক বার্তা যেতে পারে।

পরিচালক আলোক বলেন, সাফার ফেইস অনেক ব্রাইট। চরিত্রটি নিতে গিয়ে তাকে গ্ল্যামারলেস হয়েছে। এজন্য মেকআপ নিতে হয়েছে। সাফা তার সর্বোচ্চ চেষ্টা করেছে এই কাজটির জন্য। আমাদের প্রত্যাশা চমৎকার একটি নাটক পেতে যাচ্ছে দর্শক, যা বহু সংগ্রামী নারীকে আগামীতে অনুপ্রেরণা যোগাবে।

শফিকুর রহমান শান্তুনুর চিত্রনাট্যে ‘জীবন যেখানে যেমন’ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, শম্পা নিজাম, আমানুল হক।পরিচালক আলোক হাসান জানান, নাটকটি আগামী বছরের শুরুতে চ্যানেল আই এর পর্দায় প্রচার হবে, পাওয়া যাবে চ্যানেল আইয়ের ইউটিউবেও।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581