২৮ ডিসেম্বর উদ্বোধন হবে স্বপ্নের মেট্রোরেল

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২২, ২১:৪৬
  • 174 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২২, ২১:৪৬
  • 174 বার পঠিত
২৮ ডিসেম্বর উদ্বোধন হবে স্বপ্নের মেট্রোরেল

দি বরিশাল ডেস্ক।। আগামী ২৮ ডিসেম্বর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন হতে যাচ্ছে। কিন্তু সাধারণ যাত্রীরা ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল চড়তে পারবেন। মেট্রোরেল চালু হওয়ার পর প্রথমদিকে মেট্রোরেল প্রতিদিন ৪ ঘণ্টা করে চালবে। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত। যাত্রীরা মেট্রোরেল ব্যবহারে অভ্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গে সময় বাড়ানো হবে।

এসব তথ্য নিশ্চিত করেছেন মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি জানান, শুরুতে কোনো স্টপেজ ছাড়াই সরাসরি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে ট্রেন।

তিনি আরও জানান, মেট্রোরেল উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার থেকে এককালীন ও দীর্ঘমেয়াদি (সিঙ্গেল-মাল্টিপল) ব্যবহারের কার্ড বিক্রি শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের উদ্বোধন করবেন। তার পরদিন থেকে সাধারণ মানুষ মেট্রোতে চলাচল করতে পারবে।

এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ প্রথম কয়েকদিন সকালে ২ ঘণ্টা ও সন্ধ্যায় ২ ঘণ্টা চালানোর পরিকল্পনা করেছিল বলে জানান সিদ্দিকী। তিনি বলেন, তবে আমরা জনগণের সুবিধার কথা বিবেচনা করে শুরুতে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ট্রেন চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।

এম এ এন সিদ্দিক বলেন, উদ্বোধনের পর নিরাপত্তা কর্মীদের মেট্রোরেল স্টেশন ত্যাগ করতে সময় লাগবে। তাই আমরা ২৯ ডিসেম্বর সকাল থেকেই টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493