পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকের মৃত্যু

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০২২, ২৩:২৯
  • 224 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০২২, ২৩:২৯
  • 224 বার পঠিত
পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ঘন কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সাইফুল ইসলাম (২৩) নামের এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা অনুপ মন্ডল নামের আর এক যুবক গুরুতর আহত হয়। রবিবার রাত ১০ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর মডেল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেল যোগে কুয়াকাটায় যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সুরক্ষা পিলারে ধাক্কা লাগে। এতে দু’জনেই মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। মৃত সাইফুল গৌরনদী থানার বাটাজোড় গ্রামের বাসিন্দা মো.হানিফ শরীফের ছেলে বলে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493