১৮ বছর পর দেশে ফিরলেন সালমান শাহর নায়িকা

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২২, ১০:০৬
  • 218 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২২, ১০:০৬
  • 218 বার পঠিত
১৮ বছর পর দেশে ফিরলেন সালমান শাহর নায়িকা

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়া ২১ ডিসেম্বর দেশে ফিরেছেন। দুই যুগ ধরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। এবার ১৮ বছর পর দেশে ফিরেছেন ‘স্বপ্নের ঠিকানা’খ্যাত অভিনেত্রী। দেশে ফিরেই তিনি শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসে দেখা করেন।

বিজ্ঞাপন

২৫ ডিসেম্বর চলচ্চিত্র ফিল্ম ক্লাবের নির্বাচনেও অংশ নেন তিনি। সারা দিন সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন।

সোনিয়া বলেন, ‘এবারই দীর্ঘ সময় পর দেশে ফেরা হলো। করোনা না হলে ২০২০ সালেই দেশে ফিরতাম। বিমানের টিকিটও করা ছিল। করোনার কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়। আরো কিছুদিন দেশে থাকার ইচ্ছা রয়েছে। আশা করছি, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে লন্ডনে ফিরব। ’

আপাতত অভিনয়ে ফেরার ইচ্ছা নেই বলেও জানান সোনিয়া। তিনি বলেন, ‘এই মুহূর্তে সংসার ও সন্তান নিয়ে বেশ আছি। অভিনয় করার জন্য যে পরিমাণ সময় দরকার, সেটা দিতে পারব না। লন্ডনে আমি একটি রেডিওর সঙ্গে যুক্ত আছি। পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। সেগুলো করতে করতেই সময় চলে যায়। তবে প্রাণের চলচ্চিত্রকে অনেক মিস করি। ’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493