ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২২, ০৬:১৮
  • 257 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২২, ০৬:১৮
  • 257 বার পঠিত
ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর একটি টিম। জেলার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি রামদা ও বেশকিছু দেশীয় অস্ত্র সহ নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে র‍্যাব-৮্ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন  ৩ ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের মো. শাহ জাহান ওরফে সাজু মাঝি (৫০), মো. নিরব (৩৪)। অপরজন সদর উপজেলার  ধনিয়া ইউনিয়নের মো. আবুল বশার (৩২)।
ভোলা র‍্যাব-৮ এর লেফটেন্যান্ট মাহমুদ হাসান প্রেস ব্রিফিং এ জানান, গত ১লা ডিসেম্বর ভোলার মেঘনা নদীতে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ডাবল ইন্জিন চালিত দ্রুত গতির ট্রলার যোগে মেঘনার নিরীহ জেলেদের মাছ শিকারে যাওয়া ৯টি জেলে ট্রলারে হামলা চালিয়ে ৯ জেলেকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ডাকাত দলের সদস্যরা। এরপর অপহৃত জেলেদের পরিবার বিকাশের মাধ্যমে তাদেরকে ২ লাখ ৮ হাজার টাকা মুক্তিপণ দেয়। ৩ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার তুলাতলি এলাকায় অপহৃত জেলেদেরকে নামিয়ে দেয় ডাকাত দলের সদস্যরা।
পরে খবর পেয়ে র‍্যাব-৮ এ ঘটনার তদন্ত শুরু করে। এরপর ২৭ ডিসেম্বর পর্যন্ত ডাকাতদের গতিবিধি ও অবস্থান নির্ণয় করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়, গ্রেফতারকৃত ডাকাত সদস্যেদের বিরুদ্ধে পূর্বে একাধিক ডাকাতি মামলা ও হত্যা মামলা রয়েছে। ডাকাত দলের অন্যান্য  পলাতক  আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।
বুধবার দুপুরে তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও প্রেস ব্রিফিং এ জানানো হয়।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493