যুব সংগঠন আবিষ্কার’র ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২২, ০৬:৫৬
  • 256 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২২, ০৬:৫৬
  • 256 বার পঠিত
যুব সংগঠন আবিষ্কার’র ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক।। স্বেচ্ছাসেবী যুব সংগঠন আবিস্কার এর ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সম্প্রতি এই সংগঠনটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ট যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কেক কাটেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। সংগঠনের সহ সভাপতি আইয়ুব খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আবিস্কার প্রতিষ্ঠাতা আবু বকর ছিদ্দিক সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তর উপপরিচালক আব্দুল মামুন তালুকদার ও প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ হোসেন, ট্রেজারার মোসলেহ উদ্দিন খান নোবেল, মোঃ মাহমুদুর রহমান, মাকসুদুর রহমান, সাইদুর রহমান পান্থ, এমএইচ ওসমান গনি উজ্জ্বল, নাসির উদ্দিন খান পারভেজ।

প্রসঙ্গত, ১৯৯০ সালে ২৮ ডিসেম্বর ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল কিশোর মজলিস এর প্রতিষ্ঠাতা একেএম আজহার উদ্দিন এর ছেলে আবু বকর ছিদ্দিক সোহেল বরিশালে সমমনা বন্ধুদের নিয়ে আবিস্কার প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশ ও মানুষের সেবায় কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493