বিচ্ছেদ হয়নি আলাদা হয়েছি : পরীমণি

  • আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২২, ০৩:৫০
  • 242 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২২, ০৩:৫০
  • 242 বার পঠিত
বিচ্ছেদ হয়নি আলাদা হয়েছি : পরীমণি

’এমন অসুস্থ সম্পর্ক আর টিকিয়ে রাখতে চাই না। রাতেই রাজের বাসা থেকে বের হয়ে এসেছি। ওর সঙ্গে আর থাকা হবে না। তবে এখনও বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদের চিঠি শিগগিরই পাঠিয়ে দেবো’- অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার না করার প্রসঙ্গে এভাবেই সমকালকে বলছিলেন চিত্রনায়িকা পরীমণি।  

গত ১০ জানুয়ারি রাজ-পরীর সম্পর্কের খবর প্রথম জানাজানি হয়। পরে ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। তার আগেরদিন হয় গায়েহলুদ। এ বছরই তাদের পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু পুরো বছর না যেতেই পরীমণি বললেন, তাদের একসঙ্গে আর থাকা হচ্ছে না, বিচ্ছেদের কাগজ স্বামী রাজকে পাঠাবেন শিগগিরই।  

শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে পরীমণি তাদের বিচ্ছেদের ইঙ্গিত দেন। সেখানে এই নায়িকা লিখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

পরীর এই স্ট্যাটাসের সূত্র ধরে যোগাযোগ করা হয় তার সঙ্গে। রাতে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি। শনিবার সকালে আবার যোগাযোগ করলে তিনি বলেন, ‘এ বিষয়ে কি আর বলব! আমি ভালো নেই। মানসিক অবস্থাও বেশ খারাপ। এই অবস্থায় বেশিকিছু বলার মুডে নেই। শুধু এতোটুকু বলবো, আমাদের সম্পর্ক অনেক দিন ধরে ভালো যাচ্ছিল না। তারপরও রাজ্যর দিকে চেয়ে চেষ্টা করছিলাম ভালো করার। কিন্তু একটা খারাপ সম্পর্ক নিয়ে বেশিদূর তো এগোনো যায় না। আমিও হয়তো এগোতে পারছি না। তাই বাধ্য হয়েই আলাদা হচ্ছি।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493