১১ লাখ লিটার তেল নিয়ে ভোলায় ডুবে যাওয়া জাহাজ উদ্ধার

  • আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৩, ০৪:২৭
  • 134 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৩, ০৪:২৭
  • 134 বার পঠিত
১১ লাখ লিটার তেল নিয়ে ভোলায় ডুবে যাওয়া জাহাজ উদ্ধার

১১ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে ভোলায় মেঘনা নদীতে ডুবে যাওয়ার সাত দিন পর উদ্ধার করা হয়েছে তেলবাহী জাহাজ ‘সাগর নন্দিনী-২’। আজ রোববার সকালে উদ্ধার কাজ ‍শুরু হয়ে সাড়ে ১০টার দিকে জাহাজটিকে ভাসানো হয়।

বিআইডব্লিউটিএর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. সেলিম জানান, দেশীয় প্রযুক্তিতে দুটি বার্জের মাধ্যমে জাহাজটিকে ভাসানো হয়েছে। এতে থাকা জ্বালানি তেল অপর ট্যাংকার ‘সাগর নন্দিনী-৩’ এ নেওয়া হচ্ছে। পাশাপাশি আরেকটি ট্যাংকারও রিজার্ভ রাখা হয়েছে।

পদ্মা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক ও তদন্ত কমিটির প্রধান আসিফ মালিক জানান, ডুবে যাওয়া জাহাজে থাকা তেল অপর জাহাজে নেওয়া হচ্ছে। এটি শেষ হলে বুঝা যাবে কী পরিমাণ তেল ভেসে গেছে।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর (শনিবার) চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানি তেল চাঁদপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোর উদ্দেশে যাওয়ার পথে ভোলার তোলাতুলির কাঠিরমাথা এলাকায় বালুবাহী একটি নৌ-যানের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা মোট ১৩ জন কর্মীর চিৎকার শুনে অন্য একটি নৌ-যান এসে তাদের উদ্ধার করে।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, জাহাজে ১১ লাখ লিটার ডিজেল ও অকটেন ছিল। এর মধ্যে ডিজেল ৮ লাখ ৯৮ হাজার লিটার এবং অকটেন ২ লাখ ৩৪ হাজার লিটার ছিল। যার বাজারমূল্য ৯ কোটি টাকার বেশি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493