দৌলতখানের কৃতি সন্তান সচিব মেজবাহ উদ্দিন অবসরে গেলেন

  • আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৩, ০৬:৫৫
  • 406 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৩, ০৬:৫৫
  • 406 বার পঠিত
দৌলতখানের কৃতি সন্তান সচিব মেজবাহ উদ্দিন অবসরে গেলেন

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখানের কৃতি সন্তান যুব ও ক্রীয়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন অবসরে গিয়েছেন। ১লা জানুয়ারী রোববার জন প্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের ৫৯ বছর বয়স পূর্তিতে ১ জানুয়ারি থেকে অবসর প্রদান করা হলো।মেজবাহ উদ্দিন এবছরের ১২ জানুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে ১৯৯৩ সালে যোগদান করেন। মেজবাহ উদ্দিনের গ্রামের বাড়ি ভোলার দৌলতখানে। কিশোরগঞ্জ জেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জেলা প্রশাসক হিসেবে খুলনা জেলায় দুই বছর এবং চট্টগ্রাম জেলায় তিন বছর সাফল্য ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে দেশের ‘সেরা জেলা প্রশাসক’ নির্বাচিত হন। যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে প্রায় পাঁচ বছর কর্মরত ছিলেন। উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। বিসিএস ১১ ব্যাচের এই কর্মকর্তা এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রীর সাবেক পিএস, খুলনার জেলা প্রশাসক, চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। সরকারি কর্মকান্ডে জনসম্পৃক্ততা বাড়ানো ও নিশ্চিত করা, ভূমি সংক্রান্ত বিষয়ে ডিজিটাইলেজেশন করায় ২০১৬ সালে দেশের ‘সেরা জেলা প্রশাসক’ হিসেবে নির্বাচিত হয়েছিলেন মেজবাহ উদ্দিন। 

অপর দিকে ২০২০ সালে অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর চলতি বছর ক্লাবের ৫২তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য মেজবাহ উদ্দিনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581