বরগুনায় হাতকড়াসহ আসামির পলায়ণ

  • আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৩, ২২:৪৪
  • 277 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৩, ২২:৪৪
  • 277 বার পঠিত
বরগুনায় হাতকড়াসহ আসামির পলায়ণ

দি বরিশাল ডেস্ক।। বরগুনার বেতাগী উপজেলায় চুরি মামলার আসামি গ্রেফতারের পরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন। এর দুই ঘণ্টা পরে ধানক্ষেত থেকে হাতকড়া উদ্ধার করা হলেও এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোমবার (২ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

বেতাগী থানা পুলিশ সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার সোনারবাংলা বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে গত সপ্তাহে। এ ঘটনায় পুলিশ তদন্ত করে হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের (৬০) সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায়। পরে সোমবার রাত আটটার দিকে বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হাবিব বিশ্বাসকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারের পর হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে পুলিশের হাত থেকে দৌড়ে ধানক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে পালিয়ে যান হাবি। এরপর পুলিশ ধানক্ষেতের মধ্যে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজি করে হাতকড়া পেলেও হাবিব বিশ্বাসকে খুঁজে পায়নি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন হাতকড়াসহ আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামি পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ধানক্ষেত থেকে হাতকড়া উদ্ধার করা হয়েছে। তবে আসামি এখনো পলাতক। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493