মাঝনদীতে লঞ্চে দুই কিশোরীকে ধর্ষণ ॥ ২ মাস পর ধর্ষক গ্রেপ্তার

  • আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২৩, ০৩:৪৪
  • 234 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২৩, ০৩:৪৪
  • 234 বার পঠিত
মাঝনদীতে লঞ্চে দুই কিশোরীকে ধর্ষণ ॥ ২ মাস পর ধর্ষক গ্রেপ্তার

ভোলা থেকে ঢাকা আসার পথে মাঝনদীতে লঞ্চে ধর্ষণের শিকার হয়েছেন দুই কিশোরী। গত অক্টোবরে ঘটনাটি ঘটলেও এতদিন ভয়ে মুখ খুলেনি কিশোরীরা। সম্প্রতি ধর্ষণের শিকার এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। ওই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। বুধবার বিকেলে ওই লঞ্চে অভিযান চালিয়ে মফিজ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, গত ৩০শে অক্টোবর দুলারহাট ঘোষেরহাট লঞ্চঘাট থেকে ২ কিশোরী ভোলা থেকে চাকরির জন্য ঢাকায় যাচ্ছিল। তারা লঞ্চের ডেকে বসলেও লস্কর মফিজ তাদেরকে স্টাফ কেবিনে বসতে বলেন। কেবিনের নিচে তাদের থাকতে দেন তিনি। পরে রাতে দোতলা কেবিনের কাঠ সরিয়ে তিনি কিশোরীদের কেবিনে যান এবং ছুরির ভয় দেখিয়ে ২ কিশোরীকে ধর্ষণ করেন।

নুরুল ইসলাম বলেন, কিশোরীরা ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি। পরে এক কিশোরীর গর্ভধারণের পর পরিবার টের পায়। বিষয়টি জানার পর রোববার সকালে দুলারহাট থানায় ২ কিশোরীর একজনের বাবা মামলা করেন।
বিজ্ঞাপন
পরে পুলিশ লঞ্চে অভিযান চালিয়ে বুধবার লস্কর মফিজকে গ্রেপ্তার করে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493