এক কুকুরের দাম উঠল ২০ কোটি রুপি!

  • আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২৩, ০৩:৫৫
  • 221 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২৩, ০৩:৫৫
  • 221 বার পঠিত
এক কুকুরের দাম উঠল ২০ কোটি রুপি!

একটি ককেশিয়ান শেফার্ড কুকুর কিনতে সম্প্রতি ২০ কোটি রুপি দাম দিতে চেয়েছেন ভারতের হায়দ্রাবাদের এক ব্যবসায়ী। কিন্তু তাকে ফিরিয়ে দেন বেঙ্গালুরুতে থাকা কুকুরটির মালিক। বরং তিনি তার প্রিয় পোষা প্রাণীটি নিজের কাছেই রাখতে চান।খবর এনডিটিভির

কুকুরের মালিকের নাম সতীশ এস । তিনি ইন্ডিয়ান ডগ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।

ককেশিয়ান শেফার্ড জাতের ওই কুকুরটি ‘ক্যাডাবম্বস হায়দার’ নামে পরিচিত। বিরল প্রজাতির ওই কুকুরটির বয়স দেড় বছর। এটির ওজন ১০০ কেজির বেশি। সতীশ কুকুরটিতে সিংহীর মতো বিশাল বলে দাবি করেছেন। তিনি জানান, কুকুরটির শুধু মাথাই ৩৮ ইঞ্চি এবং কাঁধ ৩৪ ইঞ্চি।

সতীশ বলেন, কুকুরের পা দুটি দুই লিটারের পেপসির বোতলের মতো বড়। এই বিশালাকার কুকুরের ছবি ইতোমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সম্প্রতি ত্রিবন্দ্রম ক্যানেল ক্লাব প্রতিযোগিতায় অংশ নেয় এই কুকুর। এ পর্যন্ত বহু প্রতিযোগিতায় অংশ নিয়ে কুকুরটি ৩২টি মেডেল জিতেছে। কোনো কোনো প্রতিযোগিতায় আবার পেয়েছে সেরা কুকুরের তকমা। কুকুরটি সতীশের সাথে তার বাসভবনেই থাকে।

জর্জিয়া, আরমেনিয়া, আজারবাইজান, তুরস্ক, রাশিয়া, দাগেস্তানের মতো দেশে ককেশিয়ান শেফার্ড পাওয়া যায়। তবে ভারতে এই জাতের কুকুর অতি বিরল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493