দৌলতখানে নতুন ইউএনও সাইদুজ্জামান’র যোগদান

  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২৩, ১০:৫৮
  • 339 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২৩, ১০:৫৮
  • 339 বার পঠিত
দৌলতখানে নতুন ইউএনও সাইদুজ্জামান’র যোগদান

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখান উপজেলায় নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন পাঠান মোঃ সাইদুজ্জামান। ১০ জানুয়ারী মঙ্গলবার নিজ কার্যালয়ে যোগদান শেষে সকাল ১১টায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। ইউএনও হিসেবে যোগদানের আগে তিনি প্রথমে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও ঢাকা মেট্রোপলিটন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,
উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, ভোলা সদরের (দৌলতখানের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, আইনুন নাহার রেনু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান, প্রকল্প কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাচনাইন, সমাজসেবা কর্মকর্তা পাপিয়া সুলতানা, এলজিইডি সহকারী প্রকৌশলী, শিক্ষা অফিসার মোঃ হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিনা আকতার, সমাজসেবা অফিসার, চরখলিফা ইউপি চেয়ারম্যান শামীম হোসেন অমি চৌধুরী, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল ফারা মিয়া, জগলুল পাশা, আবু তাহের রতন মাস্টার, দৌলতখান আবু আব্দুল্লা কলেজের সাবেক অধ্যক্ষ, শম ফারুক, দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ, জাবের হাচনায়ীন জাকির, দৌলতখান সরকারি বালক বিদ্যালয়ের সিঃ সহকারী শিক্ষক এম সাখাওয়াত হোসেন সোহাগ, সাংবাদিক জাকির আলম, মিজানুর রহমান, এম এ খায়ের, মামুন হাওলাদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষক নেতা শফিকুর রহমান ডাবলু।
জাকির আলম

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493