বায়জিদের জানাজার সময় ভেসে এলো ইউসুফের মরদেহ

  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২৩, ০৪:৫৩
  • 227 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২৩, ০৪:৫৩
  • 227 বার পঠিত
বায়জিদের জানাজার সময় ভেসে এলো ইউসুফের মরদেহ

পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বরগুনার পাথরঘাটার নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পাঁচ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় বায়জিদ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। তার জানাজার সময় আজ বুধবার ভেসে আসে ইউসুফের মরদেহ। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন। 

চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ঘাটে ফেরার পথে সগির হোসেন নামে এক মাঝি দুটি মরদেহ ভাসতে দেখে পদ্মা স্লুইসগেট এলাকায় খবর দেন। পরে সেখানে খুঁজতে যায় নিখোঁজ বায়জিদ ও ইউসুফের স্বজনরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বায়জিদের মরদেহ উদ্ধার করে কূলে দিকে নিয়ে আসে। বাকি দুই ট্রলারে ইউসুফের মরদেহ উদ্ধারের চেষ্টা চালানো হয়। আজ (বুধবার) সকালে চরে বায়জিদের জানাজার সময় কালাম নামে এক জেলে খবর দেন জানাজাস্থলের পাশেই বলেশ্বর নদীতে ইউসুফের মরদেহ ভাসছে। এরপর ইউসুফের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
 
জেলে আবুল কালাম বলেন, নদীতে জাল ফেলে জানাজায় অংশগ্রহণ করার জন্য আসার পথে ইউসুফের মরদেহটি ভাসতে দেখি। এরপর লাশটি টেনে বালু চরে উঠিয়ে রেখে দৌড়ে এসে দেখি জানাজা শুরু হয়ে গেছে। জানাজা শেষে বিষয়টি আমি জানাই।

এর আগে গত বৃহস্পতিবার রাতে পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্ষিদিয়া চরের কাছে ট্রলারডুবিতে সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ইউসুফ ব্যাপারী ও বায়জিদ (১৭) নিখোঁজ হয়।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন বলেন, বায়জিদ ও ইউসুফ সম্পর্কে পরস্পর চাচাতো ভাই। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত উপপরিদর্শক সঞ্জয় মজুমদার জানান, নিখোঁজ দুই জেলেই উদ্ধার হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493