ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৩, ০৪:২৯
  • 258 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৩, ০৪:২৯
  • 258 বার পঠিত
ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

ভোলা সদর উপজেলায় ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোহেল (২৬) ও মো. শাওন (২০) নামের দুই ভাই নিহত হয়েছেন। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামের প্রবাসী আব্দুল করিম মোল্লার ছেলে।

আজ রবিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ভোলা-বরিশাল মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সোহেল ও শাওন মোটরসাইকেলে ভোলা সদর থেকে বাড়ি ফিরছিল। ভোলা-বরিশাল মহাসড়কের পাঙ্গাশিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ঘটনাস্থলে নিহত হয়। ট্রলিটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়।

ভোল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার ও ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581