ভারতে বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের নিন্দা

  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২৩, ০৭:১৮
  • 192 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২৩, ০৭:১৮
  • 192 বার পঠিত
ভারতে বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের নিন্দা

গুজরাত দাঙ্গা ও তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির উপর নির্মিত বিবিসি-র তথ্যচিত্র ভারতে নিষিদ্ধ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র একে বিতর্কিত বলেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র এখন বলছে এই তথ্যচিত্র ভারতে আটকে রেখে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। দি ওয়াল

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, সারা বিশ্বের পাশাপাশি ভারতেও এবার মতপ্রকাশের স্বাধীনতার মতো গণতান্ত্রিক নীতির গুরুত্ব তুলে ধরার এটাই সঠিক সময়। এভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বুধবার জানিয়েছেন, তাদের দেশ বিশ্বজুড়ে মুক্ত গণমাধ্যমকে সমর্থন করে এবং মত প্রকাশের স্বাধীনতার মতো গণতান্ত্রিক নীতিগুলিকে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে।

উল্লেখ্য, এর আগে ভারত সরকারের তরফে বিবিসির এই তথ্যচিত্র নিয়ে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিয়ে বলেছিলেন, ‘এর পিছনে নির্দিষ্ট অ্যাজেন্ডা রয়েছে।’

তবে বিবিসি জানিয়েছে, “এই তথ্যচিত্র তৈরির আগে বহু মানুষের প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। এতে ওই সময়ের বহু প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞদের মতামত যেমন রয়েছে, তেমনই বিজেপির সদস্যদের প্রতিক্রিয়াও নেওয়া হয়েছে।”

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493