নামাজের সালাম ফেরাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২৩, ০৮:০৯
  • 303 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২৩, ০৮:০৯
  • 303 বার পঠিত
নামাজের সালাম ফেরাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

ভোলার লালমোহনে মাগরিবের নামাজের সালাম ফেরাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আবু তাহের মাস্টার নামে এক মুসল্লি।

বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মধ্য বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত ৬৫ বছর বয়সী তাহের একই উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকার মাস্টার বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী বাজার ব্যবসায়ী পারভেজ খলিফা বলেন, মাগরিবের নামাজের সালাম ফেরাতেই হঠাৎ মসজিদের ফ্লোরে পড়ে যান তাহের। পরে স্থানীয় এক চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। স্ট্রোকজনিত কারণে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবরটি শুনেছি। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানতে পেরেছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493