মেহেন্দিগঞ্জের উলানিয়ায় শুটিংয়ে করতে গিয়ে অসুস্থ নায়িকা

  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২৩, ০৩:৫৯
  • 352 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২৩, ০৩:৫৯
  • 352 বার পঠিত
মেহেন্দিগঞ্জের উলানিয়ায় শুটিংয়ে করতে গিয়ে অসুস্থ নায়িকা

শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই ছবির নায়িকা ববি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। বাধ্য হয়ে শুটিংয়ের মাঝপথেই ঢাকায় ফিরতে হয়েছে তাঁকে। চিকিৎসকের পরামর্শে এখন পুরোপুরি বিশ্রামে আছেন ববি।
১৬ জানুয়ারি বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে শুটিং শুরু হয় ‘মেঘনা কন্যা’ ছবির। শুটিংয়ের মধ্যেই বুকে ব্যথা, কাশি, মাথাব্যথা হয় ববির। পরে সেখান থেকে বরিশাল শহরে এসে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢাকায় ফেরেন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারেন নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন তিনি।

ববি জানান, ‘মেঘনা কন্যা’ ছবিতে আট দিনের শিডিউল ছিল তাঁর। লোকেশনটি ছিল চর অঞ্চলে, যা বরিশাল শহর থেকে অনেক দূরে। ওই চর থেকে বরিশাল শহরে ট্রলারে আসতে হয়।

তিনি বলেন, ‘জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দিলে শুটিং বাদ দিয়ে আমি বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই। চিকিৎসক পরামর্শ দেন, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। ঢাকায় ফেরার পরামর্শ দেন ওই চিকিৎসক। পরিচালকের সঙ্গে কথা বলে ২১ জানুয়ারি ঢাকা চলে আসি। এসেই হাসপাতালে গিয়ে পরীক্ষা–নিরীক্ষা করার পর নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই বিশ্রামে আছি। মাঝে মাঝে নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।’

নিজের অসুস্থতা নিয়ে ববি আরও বলেন, ‘আগে অনেকবারই অসুস্থ হয়েছি। কিন্তু জীবনে এত বাজে পরিস্থিতি হয়নি। অনেক কষ্ট হচ্ছে। এ অসুখ কাহিল করে দিয়েছে। ঠিকমতো খাওয়া–দাওয়া করতে পারছি না। কিছুক্ষণ পরপর নেবুলাইজার ব্যবহার করতে হয়।’
চিকিৎসক ববিকে অন্তত ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581