জানুয়ারিতে নির্যাতনের শিকার ২৪০ নারী ও শিশু

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৩, ০৩:৫৪
  • 154 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৩, ০৩:৫৪
  • 154 বার পঠিত
জানুয়ারিতে নির্যাতনের শিকার ২৪০ নারী ও শিশু

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ২৪০ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ। দৈনিক সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারিতে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৫ শিশুসহ ৬ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৫ শিশুসহ ৬ জন। এর মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন দুজন। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে দুটি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে চারজন। এর মধ্যে তিনজনের মৃত্যুর হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১১ জন। এর মধ্যে দুজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ১৪ জন।

পাঁচজন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ১৩ শিশুসহ ৩৬ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া দুজনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

চার শিশুসহ ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ছাড়া একজন আত্মহত্যার চেষ্টা করেছে। আট শিশুসহ ১১ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে একজন। আর এক শিশুসহ ৫ জন সাইবার অপরাধের শিকার হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493