পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৩, ০৪:৩৫
  • 413 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৩, ০৪:৩৫
  • 413 বার পঠিত
পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান মঙ্গলবার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামের মৃত আদম আলী হাওলাদারের ছেলে মো. সেরাজ হাওলাদার (৫০)। রায় ঘোষণার সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

জানা যায়, ভুক্তভোগী পুত্রবধূ বরগুনা সদর থানায় ২০০৭ সালের ২৪ মে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই বছর ১৯ মে শ্বশুরের ঘরের দোতলায় রাত ১২টায় ঘুমিয়ে ছিলেন তিনি। তার স্বামী বাড়িতে ছিলেন না। এই ফাঁকে শ্বশুর গোপনে দোতলায় উঠে তাকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করেন। পুত্রবধূ ডাকচিৎকার দিলে শ্বশুর খুনের ভয় দেখান। পর দিন পুত্রবধূ তার চাচি শাশুড়ি, স্বামী, প্রতিবেশী জাহিদুল ইসলামসহ অনেকের কাছে ঘটনা বলেন। বরগুনা থানা পুলিশ বাদীর মামলা রেকর্ড করে তদন্তের জন্য এসআই মো. মোস্তফার ওপর দায়িত্ব অর্পণ করে।

তদন্তকারী কর্মকর্তা ২০০৭ সালের ১৮ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। ট্রাইব্যুনাল বাদীসহ ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষের এপিপি আশ্রাফুল আলম বলেন, আসামি ভবঘুরে। ২০০৭ সাল হতে পলাতক ছিল। চার মাস আগে তাকে গ্রেফতার করা হয়।

আসামিপক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, আসামি পলাতক থাকায় সাক্ষ্যদের জেরা করা যায়নি, যার কারণে রায় এক তরফা হয়েছে। পুত্রবধূ শ্বশুরকে সেবাযত্ন ও রান্না করে খাওয়াবে না। এ কারণে অসত্য তথ্য দিয়ে মামলা করেছে পুত্রবধূ। উচ্চ আদালতে আপিল করার অর্থ আসামির নেই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁ*সভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481