নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২৩, ০৪:৪২
  • 143 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২৩, ০৪:৪২
  • 143 বার পঠিত
নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা না হলে ২৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে হুঁশিয়ারি দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন এ মজুরি নির্ধারণের সময় বেঁধে দিয়েছে তারা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের দাবি আদায়ের প্রক্রিয়াটি দীর্ঘদিনের। পূর্বনির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে গত ২৬ নভেম্বর রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়। পরবর্তীতে সরকারের আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি।

সরকারের পক্ষ থেকে বৈঠকের আয়োজন করে শ্রম অধিদপ্তর, সেখানে বলা হয়, এক মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, নতুন মজুরির ঘোষণা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে না এলে সেদিন রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে সারাদেশের নৌযান শ্রমিকরা।

নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিকরা।

গত বছরের ২৬ নভেম্বর অনির্দিষ্টকাল কর্মবিরতির পর লঞ্চ মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে ২৮ নভেম্বর একটি বৈঠকের আয়োজন করে শ্রম অধিদপ্তর।

শ্রম ভবনে সেদিন বিকেল ৩টায় অধিদপ্তরের সচিব এ কে এম মিজানুর রহমানের নেতৃত্বে বৈঠক শুরু হয়। এরপর মধ্যরাতে বৈঠকে বেশকিছু সিদ্ধান্তের পর শ্রমিক নেতারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493